---"আসবে দিন"---
       ✍🏻 নিরঞ্জন পাল 
------------------------------------------

বদ্ধ জীবনে আছি আজও
পেরোবো একদিন,
অনিয়শ্চতাকে নিশ্চিত করে
কাটাবো এই ঋণ|
খোলা আকাশ নীরব আজ
নিঃস্ব মানবের প্রাণ,
আছি অনেক আশা নিয়ে
করিনি অভিমান|

শাস্তি দিচ্ছো তুমি আজ
নিচ্ছি মাথা পেতে,
আমাদের দোষেই এই সাজা
তাই আছি ঘরে বসে|
থাকবো ঘরে মানবো নিয়ম
তুমি যদি চাও!
তোমার দিকে পথ চেয়ে
বহু মানুষ অনাহার|

যেদিন চাইবে তুমি হেঁসে
করবে মুক্তি আমাদের
সকল ধরা উল্লাসিত হবে
এসব ভুলে গিয়ে|
থাকবো মোরা বাঁচবো সবাই,
এই ধরনীর বুকে
দিন পেরিয়ে আসবে সময়
এসব ছিন্ন করে|

       ------------